ঢাকা | | বঙ্গাব্দ

নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন আফজাল খানের ছেলে ইমরান

author
Reporter

প্রকাশিত : Feb 24, 2026 ইং 166 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতকে সমর্থন দিয়ে প্রার্থীতা থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের প্রয়াত নেতা আফজল খানের ছেলে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য নেতা মাসুদ পারভেজ খান ইমরান। বৃহস্পতিবার (২৬ মে) বিকেল তিনটায় কুমিল্লা চেম্বার অব কমার্সের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এই ঘোষণার সাথে সাথে উপস্থিত নেতা কর্মীরা না না বলে তার ঘোষণার এই বিরোধীতা করা শুরু করে। পরে তিনি উত্তেজিত নেতা কর্মীদের শান্ত করেন।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমি নিজের ইচ্ছায় নির্বাচনে আসিনি। আমার নেতা কর্মীদের কারণে ও কুমিল্লার ২৭টি ওয়ার্ডের মানুষের দিকে চেয়ে নির্বাচনে এসেছি। তারা অতিষ্ট হয়ে গেছে স্থানীয় এমপির লোকদের নির্যাতনে। 

তাই নির্বাচনের জন্য আমার সকল প্রস্তুতি ছিল। কিন্তু আমরা সবাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনীতি করি। আমরা তার নৌকার বিরুদ্ধে যেতে পারিনা। নেত্রীর নির্দেশ অমান্য করার মতো সাহস আমার নেই। তাই নেত্রীর নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমি আমার সমল নেতাকর্মীকে বলবো আপনারা নৌকার পক্ষে কাজ শুরু করেন। আমিও মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দিতে কাজ শুরু করছি। কারন নৌকা কোন ব্যক্তির না। নৌকা আমাদের বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক। 

এসময় তিনি আক্ষেপ করে বলেন, যারা নৌকা পেয়েছে তারা আমাদের কোন নেতাকর্মীকে নির্বাচন পরিচালনা কমিটিতে রাখেনি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই। তারা আমাকে ডাকুক বা না ডাকুক আমরা নৌকার পক্ষেই মাঠে আছি।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS