ঢাকা | | বঙ্গাব্দ

কুসিক নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে এমপি সীমার কমিটি গঠন

author
Reporter

প্রকাশিত : Mar 29, 2026 ইং 139 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে কাজ করতে ওয়ার্ড ভিত্তিক কমিটি করা হয়েছে। 

শনিবার রাত ৮টায় জাতীয় সংসদের নারী সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা তার রাজনৈতিক কার্যালয় বসে এই কমিটি গঠন করেন।

সভায় এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট কলামিস্ট এডভোকেট গোলাম ফারুক, শাহিনুল ইসলাম শাহিন যুগ্ম সাধারণ সম্পাদক- কুমিল্লা মহানগর আওয়ামীলীগ, খাদেম মোঃ ফিরোজ - সাবেক সাংগঠনিক সম্পাদক কুমিল্লা শহর আওয়ামীলীগ, মানিক খন্দকার - শ্রম বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ, মোঃ শাহাজাহান - সাবেক আহবায়ক কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ, তাপস বকসী - কুমিল্লা মহানগর আওয়ামীলীগ নেতা, পাপন পাল- মহানগর আওয়ামীলীগ নেতা,  মাসুদুল ইসলাম বাবু - সাধারণ সম্পাদক কুমিল্লা মহানগর আওয়ামী তথ্য প্রযুক্তিলীগ, জসিম খান - সাবেক সভাপতি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগ, আবু হানিফ ভূঁইয়া সাবেক সাধারণ সম্পাদক - কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগ সহ আরো অনেক নেতাবৃন্দ।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS