ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে তিন আহ্বায়ক কমিটি

author
Reporter

প্রকাশিত : Feb 17, 2026 ইং 257 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির দুটি সাংগঠনিক জেলা কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও নতুন করে এই প্রথম কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। 

দলীয় সূত্রে জানা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যের আহবায়ক কমিটি  গঠন করা হয়েছে। এতে আহবায়ক করা হয়েছে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন এবং সদস্য সচিব করা হয়েছে বিএনপি নেতা হাজী জসিম উদ্দিনকে। অপর দিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যের কমিটিতে আহবায়ক করা হয়েছে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান এবং সদস্য সচিব করা হয়েছে এএফএম তারেক মুন্সীকে। এছাড়াও নব গঠিত কুমিল্লা মহানগর বিএনপির ৪৪ সদস্যের কমিটিতে আহবায়ক করা হয়েছে বিএনপি নেতা আমিরুজ্জামান আমির এবং সদস্য সচিব করা হয়েছে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে। 

৩টি ইউনিটে সাংগঠনিক কমিটির আহবায়ক কমিটি গঠন প্রসঙ্গে রাতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। এছাড়াও ২০১১ সালে মহানগরের যাত্রা শুরু হলেও আমরা কমিটি গঠন করতে পারেনি। দলের সাংগঠনিক কার্যক্রম আরও এগিয়ে নিতে ৩টি ইউনিটে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এগুলিতে শিগগিরই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS