ঢাকা | | বঙ্গাব্দ

লাকসামে শিক্ষক বকা দেয়ায় ছাত্রীর আত্মহত্যার অভিযোগ

author
Reporter

প্রকাশিত : Mar 25, 2026 ইং 132 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার লাকসামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সিংজোড় পূর্বপাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। ক্লাস থেকে বের করে দেওয়ায় ঐ ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করছে পরিবার।

ওই ছাত্রীর নাম ঊর্মী আক্তার অহনা (১৪)। সে উপজেলার ইছাপুরা সেন্ট্রাল হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী।

নিহতের চাচা দেলোয়ার হোসেন বলেন, মঙ্গলবার  ক্লাশের ফাঁকে এক বন্ধুর সাথে কথা বলে। এ ঘটনায় বিদ্যালয়ের গেস্ট শিক্ষক ওমর ফারুক তাকে বকাঝকা করেন। এ সময় কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তার থাকার কক্ষের দরজা বন্ধ করে দেয় অহনা। পরে জানালা দিয়ে তাকে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখে চিৎকার করে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে। পরে স্থানীয়দের সাহায্যে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে শিক্ষক ওমর ফারুকের মুঠোফোনে বারবার ফোন দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।

ইছাপুরা সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল ফয়েজ জানান, গতকাল (মঙ্গলবার) ঐ ছাত্রী স্কুলে না এসে নতুন রাস্তায় আড্ডা দেয়। এ ঘটনায় ফারুক স্যার তাকে বকা দেন এবং অভিভাবকদেরও বিষয়টি সম্পর্কে জানান।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, পুলিশ নিহতের লাশের প্রাথমিক রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS