ঢাকা | | বঙ্গাব্দ

বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচিত নেতাদের শপথ বাক্য পড়ালেন এমপি সীমা

author
Reporter

প্রকাশিত : Feb 21, 2026 ইং 114 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লা জেলা বাস ও মিনি বাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদ নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় নগরীর একটি হলরুমে নির্বাচিত নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের নারী সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা। 

উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা ।

আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ, কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব জলিশ আবদুর রবসহ কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS