ঢাকা | | বঙ্গাব্দ

হাজার টেঁটা নিয়ে সংঘর্ষের প্রস্তুতি, পুলিশের অভিযান

author
Reporter

প্রকাশিত : Feb 17, 2026 ইং 106 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জের সিরাজদীখানে মাটি ভরাটকে কেন্দ্র করে নবধারা স্যাটেলাইট সিটি এবং সুমনা হাউজিংয়ের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় উভয় পক্ষের সমর্থকদের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার টেঁটা উদ্ধার করেছে সিরাজদীখান থানা পুলিশ।

রোববার সকাল ৭টায় উপজেলার বালুচর ইউনিয়নের বেগম বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

সিরাজদীখান থানার ওসি মোহাম্মদ রিজাউল হক বলেন, সুমনা হাউজিং কোম্পানির লোকেরা নবধারা স্যাটেলাইট সিটির মাটি কাটার ড্রেজার বন্ধ করে দিলে দু’পক্ষেই মারামারির প্রস্তুতি নেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। এ সময় উভয় পক্ষের সমর্থকদের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার টেঁটা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও কোন মামলা কিংবা অভিযোগ হয়নি, হলে আইনগত ব্যবস্থা নেব।




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS