ঢাকা | | বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৩৫ কিলোমিটার জুড়ে যানজট

author
Reporter

প্রকাশিত : Feb 10, 2026 ইং 141 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ক্যান্টনমেন্ট থেকে চান্দিনা এবং দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত অন্তত ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যটে আটকে থাকা বাস, অ্যাম্বুল্যান্স ও প্রাইভেট কার যাত্রীরা। বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর রাতে দাউদকান্দির মাধাইয়া এলাকার নুড়িতলা এলাকায় একটি লরি রাস্তায় পড়ে যায়। এতে দুই লেনের গাড়ি এক লেনে চলা শুরু করে। যেকারণে সড়কে এ যানজট তৈরি হয়েছে বলে জানা গেছে।

চান্দিনার মাধাইয়া এলাকা থেকে রিকশায় করে গৌরিপুর এলাকায় এসেছেন কাউছার আহমেদ নামের একজন স্থানীয় বাসিন্দা। তিনি জানান, মাধাইয়ার আগে চান্দিনা নুড়িতলা এলাকায় একটা লরি রাস্তার মাঝ বরাবর পড়ে ছিল। একারণে এত লম্বা যানজট লেগেছে।

কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছেন সবুজ ছোটন নামের একজন শিক্ষার্থী। তিনি জানান, কুমিল্লা থেকে সকাল ৯ টায় রওনা হয়েছেন। কুমিল্লা ক্যান্টনমেন্টে এসে গাড়ি থেমে যায়। এখন তিনি সেখানেই আটকে আছেন। 

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো. সালাউদ্দিন জানান, ইলিয়গঞ্জের দুর্ঘটনার কারণে যানজট লেগেছে। আমাদের এদিকটায় তেমন যানজট নেই কিন্তু ধীর গতি আছে দুই লেনেই। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার  বলেন, দুর্ঘটনাকবলিত লরি উদ্ধার করা হয়েছে। এখন কুমিল্লা-ঢাকা লেনে যট আছে। যানজট কমিয়ে আনার বিষয়ে পুলিশ কাজ করছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS