ঢাকা | | বঙ্গাব্দ

নিমসার বাজারের সবজি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

author
Reporter

প্রকাশিত : Feb 14, 2026 ইং 137 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার বুড়িচংয়ে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্র্বৃত্তরা। রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার মোকাম ইউনিয়নের পরিহলপাড়া এলাকা থেকে ওই ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সবজি ব্যবসায়ী মোঃ মনির হোসেন (৩৫) জেলার দাউদকান্দি পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত আলাউদ্দিনের ছেলে। 

নিহতের মা রেহেনা বেগম জানান, মনির হোসেন পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন। ভ্যানগাড়ি যোগে বুড়িচং উপজেলার নিমসার সবজি বাজার থেকে সবজি ক্রয় করে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় মনির মা রেহেনা বেগমের কাছ থেকে ২ হাজার টাকা নিয়ে ভ্যানগাড়ি দিয়ে সবজি ক্রয়ের জন্য নিমসার বাজারে আসে। রাতে মনির আর বাড়ি ফেরেনি। রোববার সকালে জানতে পারেন নিমসার বাজার সংলগ্ন এলাকায় মনিরের মরদেহ পড়ে আছে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। 

দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাহিদ হাসান জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করি। নিহতের মাথায় একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক ভাবে এটি হত্যাকা- বলে মনে হয়েছে। 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে হত্যা মামলা দায়ের করেছেন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS