ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লার মেঘনায় কানের দুলের জন্য গৃহিনীকে হত্যা, ৩ জনের ফাঁসি

author
Reporter

প্রকাশিত : Feb 4, 2026 ইং 85 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার এক গৃহিনীকে হত্যার মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১১ অক্টোবর) কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এই রায় দেন। এসময় টিটু মিয়া নামের একজনকে খালাস দেয়া হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, মেঘনা উপজেলার শিকির গাঁও এলাকার রাকিব হোসেন (২৮), মানিকারচর এলাকার তছির মিয়া (৪১) ও শিকির গাও এলাকার সুমন মিয়া (৩১)। রায় ঘোষণার সময় আসামি রাকিব ও তছির উপস্থিত থাকলেও সুমন মিয়া এখনও পলাতক রয়েছেন। 

মামলার বাদী পক্ষের আইনজীবী জহিরুল ইসলাম সেলিম বলেন, ২০১৬ সালে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকাচর ইউনিনের নোয়াগাঁও গ্রামের গৃহিনী জামিলা বেগম পান আনতে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় তার কানের সোনার দুলগুলো দেখেন ওই আসামীরা। পরে তারা এই কানের দুলের জন্য তাকে একটি ধইঞ্চার জমিতে নিয়ে হত্যা করেন এবং কানের দুলগুলি নিয়ে বিক্রি করে দেন। এই অপরাধে তাদের ৩ আসামীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। 

কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, আমি শুনেছি তিনজনের ফাঁসির আদেশের কথা। তবে এখনও কাগজপত্র হাতে আসেনি তাই বিস্তারিত বলতে পারছি না। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS