ঢাকা | | বঙ্গাব্দ

ভোট না দেয়ায় নারীকে মারধরের মামলায় ইউপি সদস্য কারাগারে!

author
Reporter

প্রকাশিত : Mar 29, 2026 ইং 69 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার মুরাদনগরে ভোট না দেয়ায় এক নারীকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য দেলোয়ার হোসেনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। বুধবার (১৬ নভেম্বর) কুমিল্লার ৮নম্বর আমলী আদালতের বিচারক মো. ওমর ফারুক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দেলোয়ার হোসেন উপজেলার ১৫নম্বর নবীপুর পশ্চিম ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মেম্বার ও ত্রিশ গ্রামের মৃত শাহ আলম মেম্বারের ছেলে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ.এইচ.এম আবাদ বলেন, সালিশে এক ভুক্তভোগী নারীকে মারধর করে ভিডিও চিত্র ফেসবুকে ছাড়ার ঘটনায় একটি মামলা হয়। এই ঘটনার পুলিশ রিপোর্ট আসা পর্যন্ত মেম্বার দেলোয়ার হোসেন জামিনে ছিলেন। পুলিশ রিপোর্টে ঘটনার সত্যতা পাওয়ায় আদালত জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠিয়েছেন।

উল্লেখ্য, পূর্ব বিরোধ এবং গত ইউপি নির্বাচনে ভোট না দেয়ার অভিযোগ এনে গত ২৮জুন রাতে মুরাদনগর উপজেলার ত্রিশ গ্রামের নারীকে লোক মারফত কোম্পানীগঞ্জ বাজারে ডেকে আনেন ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন। এ সময় এক ব্যবসায়ীর দোকানে শালিসে বসেন। এসময় ইউপি সদস্য দেলোয়ার হোসেন তার দলবল ওই নারীকে শ্লীলতাহানিসহ মারধর করেন। এক পর্যায়ে আত্মরক্ষায় ওই নারী এদিক সেদিক ছোটাছুটি করলেও হামলাকারীরা তাকে দৌড়ে গিয়ে নির্যাতন করেন। এ সময় ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন তার আসনে বসে এসব দৃশ্য দেখেন। মারধরের সময়ে ধারণকৃত সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS