ঢাকা | | বঙ্গাব্দ

প্রয়াত সংসদ সদস্য আলী আশরাফের স্মরণে মিলাদ ও দোয়ানুষ্ঠান

author
Reporter

প্রকাশিত : Apr 11, 2026 ইং 128 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার চান্দিনায় সাবেক ডেপুটি স্পিকার ও প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. আলী আশরাফ এর স্মরণে মিলাদ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) বাদ জুমা চান্দিনা উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে ওই মিলাদ ও দোয়ানুষ্ঠান হয়। এতে বক্তৃতা করেন- এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, ইসলামী ঐক্যজোট একাংশের মহাসচিব মাওলানা মো. মনিরুজ্জামান, মাওলানা গোলাম রাব্বানী। 

এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ মমতাজ, শাহাদাত হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, অধ্যাপক হেদায়েত উল্লাহ্, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম তুহিন, অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়া, উপজেলা যুবলীগ আহবায়ক ও ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি,  সাবেক ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মাস্টার, মো. জসিম উদ্দিন, মো. খোরশেদ আলম, মো. হারুনুর রশিদ, ইমাম হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাজী ইয়াসিন অভি প্রমুখ।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS