ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড

author
Reporter

প্রকাশিত : Feb 16, 2026 ইং 99 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় র‍্যাবের করা অস্ত্র মামলায় এক আসামির ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এ রায় দেন কুমিল্লা অতিরিক্ত দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১০ এর বিচারক জাহাঙ্গীর হোসেন। 

কারাদণ্ড প্রাপ্ত আসামি  মোঃ মাসুম বিল্লাহ। ২০১০ সালের ২৭ নভেম্বর রাতে ঢাকা-চট্টগ্ৰাম মহাসড়কের কুমিল্লার দাউাকান্দিতে মেঘনা-গোমতি সেতুর টোল প্লাজায় মাসুম বিল্লাহকে অস্ত্র ও ২টি কার্তুজসহ আটক করে র‍্যাব। পরে র‍্যাব বাদি হয়ে মামলা করে। 

 মঙ্গলবার শুনানি শেষে আসামি মোঃ মাসুম বিল্লাহকে দোষী সাব্যস্থ হলে আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। 

বিষয়টি নিশ্চিত করেন, রাষ্ট্রপক্ষে আইনজীবী  অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ রফিকুল ইসলাম।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS