ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি নির্বাচিত ডা. আজম খান নোমান

author
Reporter

প্রকাশিত : Apr 23, 2026 ইং 149 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা ও প্রয়াত আফজল খানের দ্বিতীয় ছেলে ডা. আজম খান নোমান। তিনি তার বড়ভাই প্রয়াত মাসুদ পারভেজ খান ইমরানের স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয় এবং নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ করে। নব নির্বাচিত সভাপতি ও কমিটির কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয় সংসদের নারী আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা।

বার্ষিক সাধারণ সভায় কুমিল্লা চেম্বারের ২০২৩-২০২৫ দ্বি-বার্ষিক মেয়াদে কার্যনির্বাহী পরিষদ এর সভাপতি পদে ডাঃ আজম খান নোমান, উর্ধ্বতন সহ-সভাপতি ইফতেখার খান, সহ-সভাপতি জামাল আহমেদ এবং পরিচালক পদে মামুনূর রশিদ, মোঃ তৈমুর আহমেদ ভূঁঞা, মোঃ ফারুক আহমেদ, মোঃ নিসার উদ্দিন আহমেদ, মোহাম্মদ মাসুদুল ইসলাম, সুলতান মঈন আহমেদ, এমদাদুল হক মজুমদার, মোঃ রিয়াজ মাহমুদ, নাসরুল্লাহ খান আরমান, বাবু চন্দন কুমার সাহা,  খন্দকার ইকবাল হাসান,  ফরহাদ আহমেদ নির্বাচিত হন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS