ঢাকা | | বঙ্গাব্দ

ফেনসিডিল সেবনের ভিডিও সোশ্যাল মিডিয়ায়, ক্ষুব্দ হয়ে আওয়ামী লীগ নেতাকে খুন

author
Reporter

প্রকাশিত : Feb 21, 2026 ইং 143 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

ফেনসিডিল সেবনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ও আধিপত্য বিস্তারের জেরে কুমিল্লার শহরতলীর আলেখারচরে এনামুল হক নামে আওয়ামী লীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

নিহত এনামুল কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর উত্তর ইউনিয়নের আলেখারচর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়া সে ওই এলাকার আবদুল ওয়াদুদের ছেলে। 

স্থানীয়রা জানান, শুক্রবার (১৮ মে) দুপুরে জুম্মার নামাজ শেষে মুসজিদ থেকে বের হলে স্থানীয় কাজী জহিরুল ইসলামের নেতৃত্ব তার ভাই কাজী আমানুল ইসলাম ও সাইদ মিলে এনামুলকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।  মুমূর্ষ অবস্থায় তাকে প্রথমে কুমিল্লার জেনারেল হাসপাতাল এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকাল ৩ টার দিকে  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এনামুল মারা যায়। 

কুমিল্লার সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল জানান, আওয়ামী লীগ নেতা এনামুলের সাথে খুনিদের রাজনৈতিক বিরোধ ছিল। এর পাশাপাশি এনামুলের প্রতিষ্ঠিত আলেখারচর দক্ষিণ পাড়া জমিরিয়া তালিমুল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এ মাদ্রাসার সেক্রেটারি ছিল এনামুল।  কাজী জহির দীর্ঘ দিন ধরে এ মাদ্রাসা দখলের চেষ্টা করতেছিল। এছাড়া  বৃহস্পতিবার কাজী জহিরের মাদক সেবন ও জুয়া খেলার একটা  ভিডিও ভাইরাল হয়। এর জন্য এনামুলকে দায়ী করা হয়। বিশেষ করে মাদক সেবনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইস্যু ধরেই ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করে অভিযুক্তরা।  

ক্যান্টনমেন্ট পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুল্লাহ আল মামুন জানান, খুনের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকারীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ তৎপর রয়েছে। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS