ঢাকা | | বঙ্গাব্দ

ধর্ষণ এবং ডাকাতির পর হত্যার ঘটনায় রবিউল ও জলিলের মৃত্যুদণ্ড

author
Reporter

প্রকাশিত : Feb 16, 2026 ইং 133 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় ধর্ষণের পর হত্যা ও ডাকাতি করতে গিয়ে হত্যার ঘটনায় দুজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান ভিন্ন দুই মামলার এসব দেন। বিষয়টি নিশ্চিত করেন মামলার দুটির রাষ্টপক্ষের আইনজীবি মো. নুরুল ইসলাম।

দ্বন্দ্ব প্রাপ্তরা হলেন, চান্দিনা জরুন্ডা গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মো. রবিউল ওরপে রবিউল্লাহ। অপর মামলায় দ্বন্দ্ব পেয়েছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার নবীয়াবাদ ইউনিয়নের মৃত আঃ গফুরের ছেলে আঃ জলিল। এই সময় আসামিদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

আইনজীবি মো. নুরুল ইসলাম জানিয়েছেন, ২০১৫ সালে চান্দিনা জরুন্ডা গ্রামে ১১ বছর বয়সী মাসুদকে মাহফিল থেকে ডেকে নিয়ে যায় মো. রবিউল। পরে পাশের মাছের প্রজেক্টের পাশের আলুর ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করে। মাসুদ এই বিষয়ে বাসায় জানাবে বললে মাসুদের পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে রবিউল। পরে তার বাবা ও আত্মীয়স্বজন আলুর ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে। 

অপরদিকে, ২০০৯ সালের অপর মামলায় চান্দিনার সুহিলপুর ইউনিয়নের নূরপুর এলাকার মুজিবুর রহমানের বাড়িতে কয়েকজন ডাকাত ঢোকে। মুজিবুর রহমান ডাকাতদের দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা ডাকারদের ধাওয়া করে। এক পর্যায়ে মুজিবুর ডাকাত দলের সদস্য জলিলকে ধাওয়া করে বাড়ির পাশের খালে গিয়ে পিছন থেকে ঝাপটে ধরে। এসময় জলিল মুজিবুরকে ছুরিকাঘাত করে। খালের পানি থেকে উঠিয়ে বাড়ি আনলে সে মারা যায়।

রায় শুনানির সময় আসামি রবিউল আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামী জলিল রায়ের সময় অনুপস্থিত ছিলেন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS