ঢাকা | | বঙ্গাব্দ

মনোনয়নপত্র সংগ্রহ করলেন অধ্যক্ষ আফজল খানের কন্যা এমপি সীমা

author
Reporter

প্রকাশিত : Feb 19, 2026 ইং 90 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লা -৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আফজল খান এডভোকেটের মেয়ে। বুধবার (২৯ নভেম্বর) তার পক্ষে কুমিল্লা জেলাপ্রশাসক কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন তার সমর্থিত নেতাকর্মীরা।

মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সফিকুল ইসলাম শিকদার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট গোলাম ফারুক, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এড.আনিছুর রহমান মিঠু, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ডা. আজম খান নোমানসহ নেতাকর্মীরা।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS