ঢাকা | | বঙ্গাব্দ

দেবীদ্বারে ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে দুর্বৃত্তদের আগুন

author
Reporter

প্রকাশিত : Feb 11, 2026 ইং 96 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের একটি নির্বাচনী ক্যাম্পে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার রাত ১টার পর উপজেলার বড়শলঘর ইউনিয়নের প্রজাপতি বাজারের ওই নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

ঈগল প্রতীকের অন্তত ১০জন সমর্থক জানায়, প্রজাপতি বাজারে এই অফিসটা হয়েছে ৩ দিন আগে। ঘটনার দিন রাত ১টার সময় অফিস বন্ধ করে বাড়ি যায়।

ভোর বেলায় ফজরের নামাজ পড়ে অফিসে এসে দেখেন কাপড় দিয়ে তৈরি সাইট বেড়াগুলোর বিভিন্ন অংশ পুড়ে গেছে। টেবিল-চেয়ার অগোছালোভাবে পড়ে আছে। পরে ওখানকার স্থানীয় কয়েকজন মুরুব্বীকে ডেকে এনে দেখানো হয়। এই ঘটনার পর থেকে ওই এলাকায়  ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

স্থানীয়রা জানায়, সকালে বাজারে এসে শুনেছি  রাতে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থীর অফিসে আগুন লেগেছিল। পরে  গিয়ে দেখে এসেছি। তবে কে বা কাহারা এই কাজ করেছে তারা বলতে পারছে না।

বড়শালঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম ঝাড়ু এবং ওই স্বতন্ত্র প্রার্থীর বয়জ্যেষ্ঠ সমর্থক ইউনুস মিয়া মাস্টার এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কাজটি অনেক নিন্দনীয় কাজ। অপরাধীকে খুঁজে বের করে দ্রুত আইনগত ব্যবস্থার দাবি জানাই।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ নয়ন মিয়া বুধবার বিকেল ৩টায় জানায়, ঘটনাস্থলে এসআই মোহন দত্ত ও পুলিশের কয়েকজন সদস্য গিয়ে দেখে এসেছে। এখনো লিখিত কোনো অভিযোগ হয়নি। তবে শুনেছি রাত ১টার পর দুর্বৃত্তরা আগুন দিয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS