ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লা সিটির উপ-নির্বাচন : সাক্কু টেবিল ঘড়ি, সূচনা বাস, কায়সার ঘোড়া, তানিম হাতি

author
Reporter

প্রকাশিত : Feb 16, 2026 ইং 121 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এরই মধ্যে মেয়র পদে চারজনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে সকাল ৯টা থেকে প্রতীক বরাদ্দ দেয়া শুরু করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন।

এরমধ্যে সাবেক দুই বারের মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীক। তার পক্ষে প্রতীক বরাদ্দ নেন এডভোকেট মো. মোস্তফা। প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে ঘোড়া প্রতীক বরাদ্দ দেয়া হয়। তিনি নিজেই প্রতীক গ্রহণ করেন। স্বতন্ত্র প্রার্থী তাহসিন বাহার সূচনা পেয়েছেন বাস প্রতীক। তার প্রতীক গ্রহণ করেন তার পক্ষে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন। প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন হাতি প্রতীক। তিনি নিজেই প্রতীক গ্ৰহণ করেন। 

প্রতীক বরাদ্দের সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, সবাই নিয়ম মেনে প্রচারণা করবেন। আচরণবিধি ভঙ্গ করলে ব্যবস্থা নেয়া হবে। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই।

উল্লেখ্য, ২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। নির্বাচন ৯ মার্চ ইভিএমে অনুষ্ঠিত হবে। এবার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছে। নির্বাচনে মেয়র পদে তানিম, সূচনা ছাড়াও সাবেক মেয়র সাবেক বিএনপি নেতা মনিরুল হক সাক্কু ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার প্রতিদ্বন্দ্বিতা করছেন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS