ঢাকা | | বঙ্গাব্দ

ফ্রেন্ডস ফেডারেশনের বর্ষপূর্তিতে ‘সৌহার্দ্যের ‘৯৮’ উৎযাপন

author
Reporter

প্রকাশিত : Apr 20, 2026 ইং 157 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

সাভারের হেমায়েতপুরে অবস্থিত লাজপল্লী কনভেনশন সেন্টার ও হলিডে হোমে ফ্রেন্ডস ফেডারেশন এসএসসি ১৯৯৮- এইচএসসি ২০০০ এর বর্ষপূর্তিতে আয়োজিত ‘সৌহার্দ্যের ‘৯৮’ অনুষ্ঠানটি শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে ১৯৯৮ সালে এসএসসি পাশ করা বিভিন্ন স্কুলের সাত শ’র অধিক বন্ধুরা অংশগ্রহণ করেন।

মো. হুমায়ন কবির (আরজে নিরব) এবং সুলতানা উর্মির সঞ্চালনায় বন্ধুদের পরিচয় পর্ব, আড্ডা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন গ্রুপ সংগঠক রিমন, নজরুল, লিমি, বুলু, মেহেদী, শিপন, পলি সিকদার,তৌফিক বাবু , নিলু, মাসুম, জাহিদ, মাহিদ, ফারুক, সামিউল পাপ্পু এবং নুরুল্লাসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা । অনুষ্ঠানে সব বন্ধুদের ঐক্য, সৌহার্দ্য এবং অভিন্ন সত্তার বন্ধনে গড়া ঐক্যের ৯৮ কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS