ঢাকা | | বঙ্গাব্দ

বরুড়ায় চাচার গলায় ছুরি ঢুকিয়ে দিলো ভাতিজা

author
Reporter

প্রকাশিত : Feb 25, 2026 ইং 159 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বরুড়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচার হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার পৌর সদর বাজারের জিরো পয়েন্টে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে হত্যা করেন ভাতিজা।

জানা গেছে, নিহত কামাল হোসেন (৩৮) বরুড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক। তিনি বরুড়া পৌর সদরের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। অভিযুক্ত মোহাম্মদ শামসুর নিহত কামাল হোসেনের ভাইয়ের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানা ভারপ্রাপ্ত (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী।

স্থানীয়রা জানান, স্বেচ্ছাসেবকদল নেতা কামাল হোসেন বরুড়া পৌর বাজারে ফলের ব্যবসা করতেন। বুধবার (০৭ আগস্ট) দুপুরে বরুড়া পৌর সদরের জিরো পয়েন্টের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বসেছিলেন তিনি। এসময় টাকা সম্পত্তি ও মামলা বিষয় নিয়ে তর্কবিতর্ক হয়। তর্কবিতর্কের মধ্যে ভাতিজা মোহাম্মদ শামসুর হাতে থাকা ছুরি কামাল হোসেনের গলায় ঢুকিয়ে দেয়। গুরুতর আহত কামালকে উদ্ধার করে প্রথমে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখান থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরুড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির কমিশনার বলেন, খুনিকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। এই ঘটনার তীব্র নিন্দা জানায়।

বরুড়া থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS