নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা উপ-নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের হাতের হামলার শিকার হয়েছে কুমিল্লার চার সংবাদকর্মী। হামলার ঘটনায় ২৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি মামলা হয়েছে। ওই হামলাকারীদের গ্রেফতারের দাবিতে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সাথে মতবিনিময় করেছে কুমিল্লার সাংবাদিক নেতা ও জৈষ্ট সাংবাদিক বৃন্দ। এই সময় পুলিশ সুপার হামলায় জড়িতদের বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সোমবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ের শুরুতে নির্বাচনী সহিংসতায় আহত সাংবাদিকদের হামলাকারী ও মামলার বিষয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের কাছে বিস্তারিত তুলে ধরেন কুমিল্লা প্রেসক্লাবের আহ্বায়ক মাসুক আলতাফ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রেসক্লাবের সদস্য জৈষ্ট সাংবাদিক দৈনিক সিরোনাম সম্পাদক নিতীশ সাহা, বাংলার আলোড়র সম্পাদক রফিকুল ইসলাম, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা শাখার সভাপতি ইয়াসমিন রীমা, কুমিল্লা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি খায়রুল আহাসান মানিক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক গাজিউল হক সোহাগ, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম ফিরুজ মিয়া, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, এসএ টিভি কুমিল্লা প্রতিনিধি আবু মূসা, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামেরসহ সভাপতি বাহার রায়হান ও টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন কুমিল্লার সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন রনি ও সিনিয়র ফটো সাংবাদিক এন কে রিপন।
উল্লেখ্য-গত ১০ ডিসেম্বর কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা উপ-নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলা চালায় সন্ত্রাসীরা, এতে তিন সাংবাদিকসহ ৬জন আহত হয়।