ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় গরীব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণে আফজাল খান ফাউন্ডেশন

author
Reporter

প্রকাশিত : Feb 8, 2026 ইং 88 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপন উপলক্ষে কুমিল্লায় আফজাল খান ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে ২’শ কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার নগরীর অশোকতলায় ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজাল খান অ্যাডভোকেটের নির্দেশে এই কম্বল বিতরণ করা হয়। 

গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, আফজাল খান ফাউন্ডেশনের সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা এবং আফজাল খান ফাউন্ডেশনের মহাসচিব ও কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান (সিআইপি)। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট ও আফজল খান ফাউন্ডেশনের সদস্য ইফতিয়ার খান,  কুমিল্লা মহানগর যুবলীগ নেতা আব্দুল রহমান, কুমিল্লা মহানগর তথ্য প্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক মাসুদুল  ইসলাম বাবু, সাবেক বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও সাবেক কুমিল্লা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুকিতবিন হেলালসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS