ঢাকা | | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে এসএমএস পাঠিয়ে পেলেন কম্পিউটার

author
Reporter

প্রকাশিত : Feb 28, 2026 ইং 154 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার শাহাদাত হোসেন শাকিল। বাড়ি নগরীর মুগলটুলি। নিজস্ব ভিটেমাটি নেই। বাঁচার আকুতি জানিয়ে একটু সাহায্য সহযোগিতা চেয়ে এই তরুণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ফোন নাম্বারে এসএমএস করেন। ৭ ডিসেম্বর পাঠানো এই এসএমএসটি জননেত্রী শেখহাসিনার নজরে পড়ে। তারই নির্দেশে সোমবার কুমিল্লা প্রশাসক ওই তরুণকে ঢেকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে  ৪৫ হাজার টাকা ব্যয়ে একটি কম্পিউটার প্রদান করেন। যদিও শাকিল সহায়তা চেয়েছেন ২৫ হাজার টাকার একটি কম্পিউটার।  
শাকিল কুমিল্লার নগরীর মুগলটুলির বাসিন্দা আবদুল হালিমের ছেলে। তার পরিবারের স্থায়ী ঠিকানা কুমিল্লার সদর উপজেলার পাথুরীপাড়া।  
শাহাদাত হোসেন শাকিল জানান, কম্পিউটারে অনলাইনে কাজ করতে গিয়ে ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর নাম্বারটি তার চোখে পড়ে। ওই ওয়েবসাইট থেকে নাম্বারটি সংগ্রহ করে। দীর্ঘদিনের চেষ্টায়ও একটি কম্পিউটার কেনার সামর্থ্য না থাকায় একটু সহযোগিতা চেয়ে ওই নাম্বারে এসএমএস পাঠায়। গত ৭ ডিসেম্বর এসএমএস পাঠানোর একদিন পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শাকিলকে ফোন করা হয়। এর একদিন পরই তার খোঁজ খবর নেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে। সোমবার (২৮ ডিসেম্বর) আমাকে জেলা প্রশাসক কার্যালয়ে ঢেকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি কম্পিউটার প্রদান করেন।
কম্পিউটার পেয়ে শাকিল বলেন, আমাদের কোন ভিটেমাটি নেই। একটি কম্পিউটার কেনার সামর্থ্য ছিল না। আমি প্রধানমন্ত্রীর উপহার পেয়ে অত্যন্ত খুশি। দোয়া করি তিনি যেন সুস্থ ও ভালো থাকেন।
কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, তরুণটি তার পরিবারের জীবন নির্বাহের জন্য প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে তার এই এসএমএসটি। ওয়েবসাইট থেকে সংগ্রহ প্রধানমন্ত্রীর সরকারি ফোন নাম্বারে সে এসএমএসটি করেন। দৃষ্টি আকর্ষণ হওয়ায় প্রধানমন্ত্রী আমাদের সাথে যোগাযোগ করে বলেন তাকে একটু সহযোগিতা করার জন্য। তাকে আমরা জিজ্ঞাসা করেছি কি সহযোগিতা ফেলে তার জীবন সহজ হয়। আমাদেরকে জানায় গ্যাফিক্স ডিজাইনসহ সে কম্পিউটারের অনেকগুলো বিষয় জানে। তার দাবি ছিল যদি একটি কম্পিউটার কিনে দেওয়া হয় তাহলে সে পরিবারসহ ভালো থাকবে।
জেলা প্রশাসক আরও বলেন, আমরা সেই লক্ষ্যে একটি সুন্দর জীবনের প্রত্যাশায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৫ হাজার টাকা ব্যয়ে একটি কম্পিউটার কিনে দিয়েছি। আমরা মনেকরি এই সহায়তায় পরিবারসহ তরুণটি ভালো থাকবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS