ঢাকা | | বঙ্গাব্দ

উঠানে গাঁজার গাছ লাগিয়ে সেবন ও বিক্রি, উদ্ধার করলো পুলিশ

author
Reporter

প্রকাশিত : Feb 25, 2026 ইং 100 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

বাড়ির উঠানে নিষিদ্ধ মাদক গাঁজার গাছ লাগিয়ে গোপনে সেবন ও বিক্রি করতেন খোকন মিয়া (২৯) নামে একব্যক্তি। বিষয়টি জানতে পেরে বুধবার বিকেলে কুমিল্লার হোমনা পৌর এলাকায় অভিযান চালিয়ে বাড়ির উঠানে লাগানো তিনটি তরতাজা গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। পুলিশের উপস্থিতির কথা জানতে পেয়ে খোকন মিয়া পালিয়ে গেছেন।

হোমনা থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন, সংবাদ পেয়ে আমরা খোকন মিয়ার বাড়িতে গিয়ে দেখতে পাই তার উঠানে ৩টি তাজা গাঁজার গাছ লাগানো হয়েছে। তবে গাছগুলো উদ্ধার করতে গিয়ে বাড়িতে কাউকে পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, খোকন মিয়া তার লাগানো ওই গাছগুলো থেকে গাঁজা কেটে-কেটে গোপনে সেবন ও বিক্রি করে আসছিলেন। খোকন মিয়া পেশায় পল্লী বিদ্যুৎ লাইনে গাছ কাটার সাথে সংযুক্ত ছিলেন। তবে নিয়োগপ্রাপ্ত নয়।

হোমনা থানাও তদন্ত কর্মকর্তা মো. আমিনুর রসুল জানান, গাঁজার গাছগুলো থানায় নিয়ে আসা হয়েছে। বাড়ির মালিক খোকন মিয়ার বিরুদেধ মামলা প্রক্রিয়াধীন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS