ঢাকা | | বঙ্গাব্দ

ফের অচল কুমিল্লা মেডিক্যালের পিসিআর ল্যাব, বন্ধ ঘোষণা বিদেশগামীদের করোনা পরীক্ষাও

author
Reporter

প্রকাশিত : Mar 4, 2026 ইং 129 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আবারও করোনার ভাইরাস পরীক্ষার পিসিআর ল্যাব অচল হয়ে গিয়েছে। যে কারণে সরকারিভাবে কুমিল্লা সদর হাসপাতাল থেকে বিদেশগামীদের জন্য করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

মঙ্গলবার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে এই বিষয়ে সিভিল সার্জন স্বাক্ষরিত একটি জরুির বিজ্ঞপ্তি সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয়।

কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, ল্যাব বন্ধ বলে মেডিক্যাল থেকে আমাদের চিঠি দেয়া হয়েছে। ল্যাব আবার চালু হয়েছে কিনা এই ব্যাপারে আমরা কোন অফিসিয়াল চিঠি পাইনি। কুমিল্লা মেডিক্যালে পিসিআর ল্যাব বন্ধ থাকলে আমরা বিদেশগামীদের সময় মত করোনার ফল দিতে পারি না। কুমিল্লায় ল্যাব বন্ধ থাকলে আমাদের পাশের জেলায় বা ঢাকার ল্যাবের উপর নির্ভর করতে হয়। তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ল্যাব চালু হলে আবার কবে থেকে সরকারিভাবে সদর হাসপাতালে নমুনা সংগ্রহ করা শুরু হবে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তবে বেসরকারি পিসিআর ল্যাবগুলো চালু রয়েছে।  

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মোস্তফা কালাম আজাদ জানান, সোমবার ট্যাকনিক্যাল কারণে ল্যাব বন্ধ ছিলো। তবে আজ মঙ্গলবার থেকে আবারও চালু রয়েছে। তবে কিছু স্যাম্পল জমে আছে সেগুলো আমরা পরীক্ষা কাজ আগে চালিয়ে যাচ্ছি। আগমীকাল বুধবার সিভিল সার্জনকে চিঠি দেয়া হবে।

গত ১১ জানুয়ারি কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ মোস্তফা কামাল আজাদের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সিভিল সার্জন কার্যালয়কে জানানো হয়, জীবানুমুক্তকরণ ও পরিস্কার পরিচ্ছন্নতার কারণে ল্যাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে। ল্যাব চালু হলে অবহিত করা হবে। এই অবস্থায় প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS