ঢাকা | | বঙ্গাব্দ

টোলপ্লাজায় মাদক নিয়ে মা-ছেলেসহ ৭ জন গ্রেফতার

author
Reporter

প্রকাশিত : Feb 16, 2026 ইং 127 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচারকালে পৃথম তিনটি অভিযানে মা-ছেলেসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী মাদক ব্যবসায়ী রয়েছে। এসময় পৃথক তিন অভিযানে সাড়ে আটাশ কেজি গাঁজা এবং ৫০ বোতন ফেন্সিডিলসহ ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযানে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময়ে তাদের নিকট থেকে সাড়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, বাগেরহাট জেলার মংলা উপজেলার মাছমারা গ্রামের মৃত রুমি সরদারের স্ত্রী বিউটি বেগম তারা (৫০), এই উপজেলার সিগনাল টাওয়ার গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের স্ত্রী বিউটি বেগম (৬৫) এবং ওই উপজেলার মাছমারা গ্রামের মৃত রুমি সরদারের  ও মাদক ব্যবসায়ী তারার ছেলে মোঃ মেহেদী হাসান মুন্না (২০)।

তিনি আরও জানান, এইদিন সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার টোলপ্লাজা এলাকায় আরেকটি অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই অভিযানে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, কুমিল্লার সদর উপজেলার রাজমঙ্গলপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোঃ রবিউল ইসলাম (১৯) ও একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ ইয়াছিন (১৯)।

এছাড়াও ওই একই স্থানে আরেকটি পৃথক অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল (দক্ষিণ পাড়া) গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মোঃ বিল্লাল হোসেন (১৯) ও একই গ্রামের ফুল মিয়ার ছেলে মোঃ মনির হোসেন শুভ (১৯)।

গ্রেফতারের কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান,  গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS