ঢাকা | | বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে ধর্ষণে কিশোরী গর্ভবতী, দোকানদার গ্রেফতার

author
Reporter

প্রকাশিত : Feb 4, 2026 ইং 81 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চৌদ্দগ্রামে ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণী পড়–য়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছে কিশোরীর পিতা। এঘটনায় ধর্ষক আলাউদ্দিনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। সে জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের আটগ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৮ জুলাই সকাল ১১টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের আটগ্রামে ধর্ষক আলাউদ্দিনের বসত ঘরের নিচতলায় কসমেটিক্সের দোকানে কাজল কিনতে যায় ওই কিশোরী ও তার ছোট বোন। পরে চতুর আলাউদ্দিন কিশোরীর ছোট বোনকে একটি চুলের বেন্ড হাতে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে দোকানের দরজা বন্ধ করে দেয়।পরে ওই কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোড়পূর্বক একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণ শেষে এ কথা কাউকে জানালে তাকে হত্যা করা হবে বলে ভয়-ভীতি প্রদর্শন করে। পরে নির্যাতিতা ওই কিশোরীর শরীরের গঠন পরিবর্তন হতে দেখে পেটে টিউমার হয়েছে ভেবে পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা চালিয়ে আসছিলো কিশোরীরর পরিবার। অবস্থার পরিবর্তন না দেখে গত ১১ জানুয়ারি (সোমবার) চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক গত ২৪ সপ্তাহ আগে গর্ভবতী হয়েছে বলে জানায় কিশোরীর পরিবারকে। এরপর ওই কিশোরী ঘটনা খুলে বললে কিশোরীর পিতা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

এ বিষয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, অভিযোগ পেয়ে ধর্ষক আলা উদ্দিনকে গ্রেফতার করে আজ তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS