ঢাকা | | বঙ্গাব্দ

নগরীতে দুই মোটরসাইকেল সংঘর্ষে সিডি প্যাথের কামরুল নিহত

author
Reporter

প্রকাশিত : Mar 3, 2026 ইং 140 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় দুই মোটরসাইকেল সংঘর্ষে কামরুল হাসান (৪০) নামে এক আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুই আরোহী। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সোমবার বিকেলে নগরীর কাপ্তান বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  নিহত কামরুল হাসান নগরীর সিডি প্যাথ হাসপাতালে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লার নগরীর বিষ্ণপুর এলাকায়। 

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কামরুল নামে এক আরোহী নিহত হয়েছে। দুইটি মোটরসাইলের অতিরিক্ত গতি ছিল বলে স্থানীয়রা জানান। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS