ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় হেলমেট ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট ও ট্রাফিক স্কুল

author
Reporter

প্রকাশিত : Apr 2, 2026 ইং 131 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেটের ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট  পরিচালনা ও  সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। চালু করা হয়েছে ‘মোবাইল ট্রাফিক স্কুল’ কার্যক্রম। রবিবার নগরীর কান্দিরপাড়, পুলিশ লাইনসহ বিভিন্ন এলাকায় চালক ও আরোহীদের হেলমেটের ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোট পরিচালনা করা হয়। এছাড়া টাউনহল মাঠে মোবাইল ট্রাফিক স্কুলের কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ, এস.এম মোস্তাফিজুর রহমান এবং বিআরটিএ’র সহকারি মোটরযান পরিদর্শক মো. মিনহাজ উদ্দিন। 

এর আগে হেলমেটবিহীন চালকদের মোটরসাইকেলসহ আটক করে ভ্রাম্যমান আদালতের আওতায় আনা হয়। 

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাইদ বলেন, কুমিল্লা নগরীতে হেলমেট বিহীন মোটরসাইকেল চলতে পারবে না। চালক ও আরোহী উভয়কে হেলমেট পরিধান করতে হবে। এছাড়া চালক ছাড়া একজনের বেশি আরোহী থাকলে তাদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসা হবে। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS