ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় খাটের নিচে মিললো বস্তাভর্তি গাঁজার পাহাড়

author
Reporter

প্রকাশিত : Feb 16, 2026 ইং 98 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার বুড়িচংয়ে এক বসতঘরের খাটের নিচে মিললো বিপুল পরিমাণের বস্তাভর্তি গাঁজা। সেই সাথে র‌্যাব পৃথক অভিযানে ১৬৪ কেজি গাঁজা উদ্ধার করেছে। অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত পৃথক চার অভিযানে গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।   

শুক্রবার বিকেলে কুমিল্লা র‌্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার ভরসাবাজার এলাকায় অভিযান চালিয়ে শাকিল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে শাকিলের বসত বাড়ির ঘরের ভাটের নিচ থেকে বস্তাভর্তি অবস্থায় ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই এই গাঁজা ভারত সীমান্তের বুড়িচং এলাকা দিয়ে আমদানী করে দেশে বিভিন্ন এলাকায় বিক্রি করা জন্য।

এছাড়া কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী, কুমিল্লার সদর উপজেলার আমতলী ও পূর্বচাঁনপুর এলাকায় আরও পৃথক তিনটি অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় গাঁজা বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।  

চার মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসাল গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. শাকিল (২৮), কুমিল্লার লাকসাম উপজেলার পইশাগি গ্রামের জালাল আহম্মেদের ছেলে মো. বাহার উদ্দিন (২৯), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর (উত্তর পাড়া) গ্রামের রফিকুল ইসলামের ইমন মিয়া (১৯) এবং কুমিল্লার সদর উপজেলার পূর্ব চাঁনপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মো. গিয়াস উদ্দিন (৩৪)। 

তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মামলা প্রকৃয়াধীন রয়েছে।  



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS