ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় তারেক রহমানকে সাজার প্রতিবাদে বিক্ষোভ

author
Reporter

প্রকাশিত : Apr 22, 2026 ইং 134 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের একটি আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার বাদ জুমা কুমিল্লার নগরীতে এই বিক্ষোভ মিছিল করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন কায়সার।

এ সময় অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, কুমিল্লা দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন , স্বেচ্ছাসেবক দল নেতা মোবারক হোসেন প্রমুখ।

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন কায়সার বলেন, যত ষড়যন্ত্র ও মিথ্যা,বানোয়াট ও কাল্পনিক রায় দেয়া হোক না কেন দেশের ১৮ কোটি জনগণের হৃদয় থেকে তারেক রহমানকে মুছে ফেলা যাবে না। তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকার নির্দেশিত এই রায় বাতিল করা না হলে কুমিল্লাসহ সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে। 

এদিকে তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে নগরীতে যুবদলের দুইটি গ্রুপ বিক্ষোভ মিছিল করে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS