নিজস্ব প্রতিবেদক
৯ মাসের শিশু ইমি ও ভাই আরাফাতের (৪) দায়িত্ব নিলেন কুমিল্লা জেলা পুলিশ। তাদের বাবা লোকমান হোসেন পারিবারিক কলহের জেরে মা ফারজানা আক্তার (২৫) ও নানী বানু বিবি (৫৫) কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটনায় তাদের বাবাকে গ্রেফতার করে পুলিশ।
গত ৯ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার হালগাঁও গ্রামের এই মর্মান্তিক হত্যাকা-ের ঘটনা ঘটে।
শিশু ইমু ও আরাফাতের মা কবরে এবং বাবা কারাগারে চলে যাওয়ায় তাদের জীবনে অন্ধকার নেমে আসে। ছোট্ট এই দুই শিশুর ভরণপোষণ এবং বেঁচে থাকার আশ্রয় দিতে সমাজের কেউই এগিয়ে আসেননি। ঠিক তখনই তাদের বেঁঁচে থাকার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কুমিল্লা জেলা পুলিশ। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদের নির্দেশক্রমে বৃহস্পতিবার জেলা পুলিশের প হতে অসহায় শিশু দুটির জন্য উপহার সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেয়া হয়।
জেলা পুলিশের এমন সহায়তার করা নিশ্চিত করে বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক বলেন, শিশু ইমি ও আরাফাতের বাবা মা ও নানীকে কুপিয়ে হত্যা করে। এরপর বাবাকে গ্রেফতার করা হয়। মা ও নানী কবরে এবং বাবা কারাগারে চলে যাওয়ায় শিশু দুইটি অসহায় হয়ে পড়ে। তার বেঁচে থাকার কথা চিন্তা করে পুলিশ সুপার মো. ফারুক আহমেদের নির্দেশক্রমে জেলা পুলিশ শিশু দুইটির খাদ্য, বস্ত্র ও চিকিৎসাসহ সকল ধরনের ভরণপোষনের দায়িত্ব নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমরা চেয়েছে শিশু দুইটিকে নিয়ে আসতে। কিন্তু তাদের চাচা-চাচী তাদের দেখভাল করার কথা জানান। তাদের কাছে শিশু দুইটি থাকবে আর জেলা পুলিশ তাদের খরচ বহন করবে।