নিজস্ব প্রতিবেদক।।
যানবাহনের যাত্রী ও চালক-শ্রমিকদের ব্যবহারে কুমিল্লার শাসনগাছা আন্তঃজেলা বাস টার্মিনালে কমিউনিটি ল্যাটিন চালু হয়েছে। কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের উদ্যেগে ৮ লাখ টাকা ব্যয়ে তিনটি টয়লেট ও ব্যাসিনসহ এই আধুনিক শৌচাগার নির্মাণ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নবনির্মিত এই গণ শৌচাগার যানবাহনের শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করেন কুমিল্লার সদর উপজেলার জনবান্ধব চেয়ারম্যান অ্যাডভোটেক মো.আমিনুল ইসলাম টুটুল। এসময় তিনি সংশ্লিষ্ট শ্রমিক নেতাদেরকে কমিনিটি ল্যাট্রিনটি তত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়।
জনস্বাস্থ্য অফিস সূত্রে জানায়, জাতীয় স্যানিটেশন প্রকল্প (তৃতীয় পর্যায়) ২০১৮-২০১৯ অর্থ বছরের বরাদ্ধ থেকে ৮ লাখ টাকা ব্যয়ে এই কমিউনিটি ল্যাট্রিন নির্মাণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাবেলের সঞ্চালনায় হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধার সন্তান তারিকুর রহমান জুয়েল, দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা পরিবহন মালিক সমিতির মহাসচিব তাজুল ইসলাম, শ্রমিক নেতা আনিছুর রহমান টিটু প্রমুখ।