ঢাকা | | বঙ্গাব্দ

টিকা নিবেন প্রধানমন্ত্রী

author
Reporter

প্রকাশিত : Feb 15, 2026 ইং 101 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কবে টিকা নেবেন জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি অবশ্যই টিকা নেবো। তবে আমার দেশের কত পার্সেন্ট মানুষ আগে নিতো পারলো, কত জনকে দিতে পারলাম সেটা দেখতে চাই। যদি আমার একটা টিকার জন্য আরেকটা মানুষের জীবন বাঁচে সেটাই তো সবচেয়ে বড় কথা, তাই না! আমার ৭৫ বছর বয়স। আজ আছি, কাল নেই। হায়াত-মউত কে বলতে পারে! যে কোনও সময় মারা যেতে পারি। আমি খোঁজ নিচ্ছি, আমাদের একটা টার্গেট করা আছে। সে পরিমাণ যখন দেওয়া হবে, তখন টিকা যদি বাঁচে, তখন আমারটা আমি নেবো। ’

মুখোমুখি সংবাদ সম্মেলন হলে সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে সামনাসামনি দেখার সুযোগ পেতেন বলে এক সাংবাদিক আক্ষেপ করার পর প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ ডিজিটাল হওয়ায় তাও তো দেখা হলো। না হলে তো এটাও হতো না।’

তিনি বলেন, ‘২০০৭ সালে ছোট জেলে বন্দি ছিলাম, এখন বড় জেলে। আমার তো বন্দি জীবন। কোথাও যেতে পারছি না। তবে এই ডিজিটাল হওয়ায় আজ বাংলাদেশ  একটা ধাপে উঠে আসতে পেরেছে। সবাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছে বলে আজ আমাদের এ অর্জন।’

উল্লেখ্য, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায় সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ও তার ছোট বোন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহনা গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন।

শেখ রেহানা সম্প্রতি করোনা প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS