নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারে তিশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় বাসে থাকা প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ভোরে দেবিদ্ধার উপজেলা বারেরায় দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মুরাদনগর ফায়ার সার্ভিসের ফাইটারম্যান মো. মাইনুদ্দিন জানান,
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করেছি। গুরুতর আহত যাত্রীদের সে কিসের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। তবে ঘটনায় এখনও কেউ মারা যাননি।