ঢাকা | | বঙ্গাব্দ

আবাসিক হোটেলে মোবাইল কোর্ট , তিন হাজার ইয়াবাসহ আটক ২

author
Reporter

প্রকাশিত : Apr 7, 2026 ইং 139 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় নগরীর স্টেশন রোডে সবুজ বাংলা রেস্ট হাউসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেটসহ সরবরাহকারী দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমশিনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার সদর উপজেলার বিবির বাজার শাহপুর এলাকার টুক্কু মিয়ার ছেলে মো. মনির (৪০) ও একই এলাকার মো. আলকাম মিয়ার ছেলে আবদুল কাদের (২৫)।  

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমশিনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ জানান, জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান নির্দেশনা মোতাবেক কুমিল্লা নগরীর স্টেশন রোডে সবুজ বাংলা রেস্ট হাউসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবা বিক্রিকালীন দুইজন ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সদস্যরা। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS