ঢাকা | | বঙ্গাব্দ

গর্তে মাটিচাপায় শ্রমিক নিহত

author
Reporter

প্রকাশিত : Apr 11, 2026 ইং 192 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বুড়িচংয়ে মাটি কাটার গর্তে মাটিচাপায় মোহাম্মদ জামাল (৩৫) নামে এক ট্রাক্টর শ্রমিক নিহত হয়েছে। জামাল বুড়িচং উপজেলার শিকারপুর পূর্বপাড়ার সাত্তার মিয়ার ছেলে। 

শনিবার (১৩ মার্চ) কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ইন্দ্রবতী গ্রামে ট্রাক্টর শ্রমিক নিহতের ঘটনাটি ঘটে। 

বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক জানান, উপজেলার ষোলনল ইউনিয়নের ইন্দ্রবতী গ্রামে নাছির নামে এক ব্যক্তির ফসলি জমিতে মাটি কাটার কাজ করছিলেন। এপর্যায়ে মাটি কাটার গর্তে মাটিচাপা পড়ে জামাল নামে ট্রাক্টর শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকের লাশ উদ্ধার করেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

তিনি আরও জানান, শ্রমিকের পরিবারের পক্ষ থেকে কেউ নিহতের বিষয়ে মামলা করলে, ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS