ঢাকা | | বঙ্গাব্দ

১২শ পরিবহন শ্রমিক ও অসহায়দের হাতে এমপি সীমার ইফতার

author
Reporter

প্রকাশিত : Mar 27, 2026 ইং 118 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারি করোনা পরিস্থিতিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় পরিবহন শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লার সংরক্ষিক নারী আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা। 

মঙ্গলবার বিকালে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড, কান্দিরপাড় পূবালী চত্বর, শাসনগাছা এলাকায় প্রায় ১২ শতাধিক সিএনজি এনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশার চালক-শ্রমিক ও গরীব অসহায়দের মানুষের মাঝে ইফতার বিতরণ করেন। 

এর আগে গত ২/৩ সপ্তাহ থেকে সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার পক্ষ থেকে, কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে, ছাত্র সমাজ ও আওয়ামী লীগের সংগঠনের নেতৃবৃন্দ ইফতার বিতরণ করে যাচ্ছেন।

সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা বলেন, করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউনে শ্রমিজীবী ও পরিবহন শ্রমিকরা আর্থিক সংকটে পড়ে যান। প্রধানমন্ত্রীর নির্দেশে এই গরিব, অসহায় মানুষের মাঝে একটু সহায়তার হাত বাড়িয়ে যাচ্ছি। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS