ঢাকা | | বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে স্ত্রীর গলায় ফাঁস, স্বামীর বিষপান!

author
Reporter

প্রকাশিত : Mar 20, 2026 ইং 93 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের দুইদিন পর স্বামীরও আত্মহত্যার ঘটনা ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রামে। বুধবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামের নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করেন স্বামী। হেলাল উদ্দিন কুঞ্জশ্রীপুর গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে। 

এর আগে গত (২৬ অক্টোবর) সোমবার হেলালের স্ত্রী দিলোয়ারা আক্তার শিউলির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিউলির পিতা বাদী হয়ে হেলালসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

খোজ নিয়ে জানা গেছে, সোমবার চৌদ্দগ্রাম উপজেলার কুঞ্জশ্রীপুর গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী এক সন্তানের জননী দিলোয়ারা আক্তার শিউলীর ঝুলন্ত লাশ স্বামীর বসতঘর থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিউলীর পিতা ফয়েজ আহাম্মদ শিউলীর স্বামী হেলাল উদ্দিনকে প্রধান ও ভাই-মা ও ভাবীসহ চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এরপর থেকে হেলাল উদ্দিনসহ পরিবারের লোকজন পালিয়ে যায়। মঙ্গলবার রাতে হেলালসহ তার পরিবারের লোকজন বাড়ি ফিরে আসেন। পরদিন বুধবার সকালে হেলাল উদ্দিন নিজ বাড়িতেই বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কুমেকে নেওয়ার পথে মারা যান হেলাল।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবুল হাশেম সবুজ জানান, হেলাল উদ্দিনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মুখে ও শরীরে বিষের অস্তিত্ব পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মনির হোসেন বলেন, মৃত হেলাল উদ্দিন তার স্ত্রী শিউলীকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি। সে বিষপান করলে পরিবারের সদস্যরা তাকে নিয়ে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।





নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS