নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা দুই নারী নিহত হয়েছেন। এ সময় চালকসহ আরও হয়েছে আরও তিনজন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) কুমিল্লা নগরীর সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা-চকবাজার সড়কের গোয়ালমথন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনই নারী হলেন, সদর দক্ষিণ উপজেলার কমলপুর এলাকার বিল্লালের স্ত্রী তাসলিমা আক্তার (২৫) ও চৌদ্দগ্রাম উপজেলার শাহপুর এলাকার শাহিনুল ইসলামের স্ত্রী মমতা আক্তার (২২)। আহত অটোরিকশা চালকসহ তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সদর দক্ষিণ থানা এসআই সোহেল সিফাত জানান, একটি দ্রæতগতির ড্রাম ট্রাক অটোরিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী তাসলিমা ও মমতা নিহত হয়। ড্রাম ট্রাকটি আমাদের নজরদারিতে রয়েছে। দ্রæত সময়ের মধ্যে জব্দ করে থানায় নিয়ে আসা হবে।