ঢাকা | | বঙ্গাব্দ

দেবিদ্বারে ধর্ষণচেষ্টা মামলা তুলে না নেওয়ায় কিশোরী ও মা-বাবাকে লাঠিপিটা, ভিডিও ভাইরাল

author
Reporter

প্রকাশিত : Feb 15, 2026 ইং 152 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দেবিদ্বারে ধর্ষণ চেষ্টা মামলা তুলে না নেওয়ায় এক কিশোরীকে ও তার মা-বাবাকে প্রকাশ্যে লাঠিপিটা করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চারদিকে তোলপাড় সৃষ্টি হয়। তবে লাঠিপিটার ঘটনা ঘটে গত শুক্রবার দুপুরে দেবিদ্বার উপজেলা সুলতানপুর ইউনিয়নের কুরছাপ পূর্বপাড়ায়। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই কিশোরীর বাবা মো. জামাল হোসেন। 

মামলার আসামীরা হলেন, কুরছাপ গ্রামের মো. নুরুল ইসলাম ও দুই ছেলে মো. কাউছার আহম্মেদ এবং মো. হাসান,  দুই পুত্রবধু আনিকা ও নারগিছ আক্তার।    

ভাইরাল হওয়া ৩২ সেকেন্ডর ওই ভিডিওতে দেখা গেছে, ধর্ষণচেষ্টার মামলার আসামী মো. হাসানের বড় ভাই কাউছার আহম্মেদসহ অন্য আসামীরা প্রথমে ভুক্তভোগি ওই কিশোরীর মাকে প্রকাশ্যে লাঠিপিঠা করেন এসময় কাউছারকে স্থানীয় কয়েকজন থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ওই কিশারীর মা অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকে। এর আগে গত ১৭ ও ১৮ আগস্ট বিকালে ওই কিশোরী ও তার বাবা জামাল হোসেনকে  প্রকোশ্যে মারধোর করে কাউছার ও তার পরিরবার। 

মামলার বিবরণে জানা গেছে,  চলতি বছরের ২৪ মে বিকাল ৩টায় ওই কিশোরীকে  একটি খালি ঘরে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়  হাসান  নামে এক যুবক।  হাসান ওই বিশোরীর আপন চাচাতো ভাই। এ ঘটনা হাসানের চাচী দেখে ফেলেন এবং স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হলে। অচেতন অবস্থায় স্থানীয় লোকজন  ওই কিশোরীকে ঘর থেকে  উদ্ধার করেন। এ ঘটনায় ওই কিশোরী বাবা মো. জামাল হোসেন কুমিল্লা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অভিযুক্ত হাসানকে  আসামী করে এক ধর্ষণ চেষ্টার  মামলা দায়ের করেন।  এতে ক্ষিপ্ত হয় হাসানের পরিবার।  পরে ওই স্থানীয় কিছু প্রভাবশালীর  সহযোগিতায় মামলা তুলে নিতে  ওই কিশোরীর পরিবারকে চাপ প্রয়োগসহ বিভিন্ন হুমকি ধামকী দেয় হাসানের পরিবার।  এতেও কোন কাজ না হওয়ায় প্রথমে ওই কিশোরীর বাবা পরে ওই কিশোরীকে বেদম মারধোর করেন। পরে গত ২০ আগস্ট দুুপুরে হাসানের বড় ভাই কাউছার ওই কিশোরীর মাকে প্রকাশ্যে রাস্তায় ফেলে লাঠিপিঠা  করে  নির্যাতন করেন। এতে তাকে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। যার একটি ভিডিও বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।     

ভুক্তভোগি ওই কিশোরীর বাবা মো. জামাল হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, মো.হাসান আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। আমি কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করি। মামলার পর থেকে মামলা তুলে নিতে কিছু প্রভাবশালীর সহযোগিতায় তারা আমাকে হুমকি ধামকি দিতে থাকেন। মামলা তুলে না নেওয়ায় শুক্রবার দুপুরে আমার স্ত্রীকে প্রকোশ্যে লাটিপিঠা করে। এর আগে আমার মেয়ে ও আমাকেও এভাবে রাস্তায় প্রকাশ্যে লাঠিপিঠা করে। এর এক মাস আগে স্থানীয় কাউছারের ছোট ভাই হাসান ওই কিশোরীকে ধর্ষণ চেষ্টা চালায়। পরে ওই কিশোরীর পরিবার দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর হাসানের পরিবার মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময় ভয়ভীতি দেখায়।    

এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। ভুক্তভোগী ওই কিশোরীর বাবা  মো. জামাল হোসেস  দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেছেন। দোষীদের গ্রেফতার করতে অভিযান চালানো হবে। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS