ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা ভাইরাস বিস্তার রোধে সচেতনতামূলক কর্মশালা

author
Reporter

প্রকাশিত : Feb 2, 2026 ইং 131 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় করোনা ভাইরাস বিস্তার রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের ও সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

‘মাস্ক আমার সুরক্ষা সবার’ এ স্লোগানে কিভাবে করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষা রাখা যায় এ বিষয়ে পরিকল্পনা তুলে ধরা হয়। সরকারের এটুআই, কেভিনেট ডিভিশন, আইসিটি বিভাগ ও ইউএনডিপি’র ব্যবস্থাপনায় কর্মশালায় কুমিল্লা স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের প্রতিনিধি, সিটি কর্পোরেশন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় করোনাভাইরাস সংক্রামন রোধ, স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মেনে চলা, সঠিক নিয়মে মাস্ক পরা বিষয়ে অংশগ্রহনকারিরা আলোচনা করেন। এ বিষয়ে একটি পাওয়ারপ্লান্ট উপস্থাপন করা হয়। 

কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলাপ্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা  সিভিল সার্জন ডা. মোবারক হোসাইন, কুমিল্লা স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ শওকত উসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আফজাল হোসেন, কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক নিতীশ সাহা। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS