ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লা মেডিসিন কমপ্লেক্সে সরকারি ও ভেজাল ওষুধ বিক্রির অপরাধে জরিমানা, আটক ২

author
Reporter

প্রকাশিত : Mar 19, 2026 ইং 112 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় সরকারি ওষুধ ব্যক্তিমালিকানাধীন ফার্মেসিতে বিক্রি এবং অননুমোদিতভাবে আমদানিকৃত বিদেশি ও দেশীয় ভেজাল ওষুধ বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক কুমিল্লা মেডিসিন কমপ্লেক্সের আব্দুল্লাহ ও প্রিয়াঙ্কা ফার্মেসি মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণের সরকারি ওষুধ, অননুমোদিতভাবে আমদানিকৃত বিদেশি ও ভেজাল ওষুধ জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর কুমিল্লা মেডিসিন কমপ্লেক্সের দুইটি ওষুধ ফার্মেসিতে র‌্যাব এ অভিযান পরিচালনা করে।  

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় কুমিল্লা মেডিসিন কমপ্লেক্সের “আব্দুল্লাহ ফার্মেসী” তে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্যক্তি মালিকানাধীন ফার্মেসীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ঔষধ কালোবাজারে বিক্রয়ের সময় বিপুল পরিমাণ সরকারী ঔষধ জব্দ করা হয়। এসম নগদ ১৪০০ টাকাসহ জেলার দাউদকান্দি উপজেলার বিটিচারপাড়া গ্রামের মোঃ নুরুদ্দিন মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলামকে(২৩) আটক করা হয়।  

একই সময় কুমিল্লা মেডিসিন কমপ্লেক্সের “প্রিয়াংকা" নামে আরও একটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়।  অভিযানে ভারত, ইউএসএ, শ্রীলঙ্কা ও বুলগেরিয়ার তৈরী বিপুল পরিমাণ ঔষধ এবং বাংলাদেশে তৈরী ভেজাল ওষুধ জব্দ করা হয়। এছাড়া নগদ এক লাখ ৪১ হাজার ৪০০ হাজার টাকাসহ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ভাট্টেরহদ গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে মোঃ আরমান হোসেনকে (১৯) গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, অপরাধীরা কালোবাজারে সরকারি ওষুধ বিক্রি এবং অননুমোদিতভাবে আনয়ন করে ফার্মেসীতে বিক্রয় করে আসছিল। সরকারি ওষুধ কালোবাজারী এবং অননুমোদিত, ভেজাল ঔষধ উৎপাদন ও বাজারজাত প্রতিরোধে র‌্যাবের অভিযান 

অব্যাহত থাকবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS