ঢাকা | | বঙ্গাব্দ

চান্দিনায় নৌকার প্রার্থী ডা. প্রাণ গোপাল

author
Reporter

প্রকাশিত : Feb 26, 2026 ইং 115 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

ভয়েস ডেস্ক

কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত। 

শনিবার (১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

গত ৩০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ।

ডা. প্রাণ গোপাল দত্ত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনেও দলের মনোনয়ন চেয়েছিলেন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS