ঢাকা | | বঙ্গাব্দ

দাউদকান্দিতে পিছমোড়া হাত ও চোখ বাঁধা কিশোরের মরদেহ উদ্ধার

author
Reporter

প্রকাশিত : Feb 4, 2026 ইং 121 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

গাছের সাথে পিছমোড়া করে চোখ বাঁধা অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আশরাফুল ইসলাম (১৪)। তার বাড়ী কুমিল্লা তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামে। পেশায় সে অটোরিকশা চালক। এছাড়াও নিহত আশরাফুল লালপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলো। পুলিশ তার লাশ উদ্ধার করে।  

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার গৌরিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম। 

নিহত আশরাফুলের বাবা আল আমিন বলেন, স্কুল বন্ধ থাকায় আমার ছেলে অটোরিকশা চালাত। প্রায় সময় গৌরিপুরের কয়েকজন আমার ছেলেকে বিরক্ত করতো। একবার তার কাছ থেকে জোর করে টাকা পয়সাও নিয়ে গেছে। এটা পরিকল্পিত হত্যা। আমার ছেলে হত্যার বিচার চাই।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সৈয়দ ফারুক হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টায় গৌরীপুর ইউনিয়নের দৈয়াপাড়া গ্রামের নোমান সরকারের বাড়ির পুকুর পাড় থেকে মুখে স্কচ টেপ পেছানো এবং গাছের সাথে হাত বাধা অবস্থায় উদ্ধার করেছি। ধারনা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যা। তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যা রহস্য উদঘাটনে কাজ চলছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS