ঢাকা | | বঙ্গাব্দ

বরুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গার্মেন্টেসকর্মীকে ধর্ষণের চেষ্টায় আটক ৬

author
Reporter

প্রকাশিত : Feb 23, 2026 ইং 139 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বরুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গার্মেন্টেস কর্মীকে অপরহণ করে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৬জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে এই ঘটনা ঘটে।

পরে ভুক্তিভোগী গার্মেন্টেস কর্মীর পরিবার বরুড়া থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত ৬জনকে জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন বরুড়া থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার।

তিনি বলেন, নোয়াদ্দা গ্রামের মোর্শেদ নামে এক যুবক একই গ্রামের এক তরুণীকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু ওই তরুণী মোর্শেদের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। শুক্রবার সন্ধ্যার পর ভুক্তভোগী তরুণী তার কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে প্রেম প্রত্যাখ্যানের জের ধরে মোর্শেদের নেতৃত্বে গার্মেন্টেস কর্মীকে অপহরণ করে তুলে নিয়ে যায় নোয়াদ্দা গ্রামের একটি ফিশারীর পাড়ে। সেখানে কয়েকজন মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে তরুণীর পরিবারের অভিযোগ করে। এই ঘটনায় একটি মামলা হয়েছে। মামলা তদন্তে অভিযুক্ত ৬জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তবে মূল নেতৃত্বেদানকারী মোর্শেদ পতালক রয়েছে। তাকে আটকের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS