ঢাকা | | বঙ্গাব্দ

ক্লাসরুমে ইবনে তাইমিয়া স্কুল ছাত্রীদের টিকটক ভিডিও ভাইরাল, অভিভাবক ডেকে সতর্ক

author
Reporter

প্রকাশিত : Feb 16, 2026 ইং 169 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

খালি ক্লাশরুম । স্কুলের পোষাক পড়া একদল ছাত্রী । চোখে কালোচশমা।  সেখানে হিন্দি গানের সাথে নানান অঙ্গভঙ্গি করে টিকটক ভিডিও তৈরী করে। পরে সেই টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে  তুমুল  ভাইরাল হয়৷ 

এমন ঘটনা কুমিল্লা নগরীর টমছমব্রীজ এলাকায় অবস্থিত ইবনে তাইমিয়া স্কুল এ্যান্ড কলেজের একদল শিক্ষার্থীর।

এমন ঘটনায় হতবাক স্কুল কর্তৃপক্ষ। 

খবর নিয়ে জানা যায়, টিকটক ভিডিও তৈরীকারী ওই  পাঁচজন  এসএসসি পরীক্ষার্থী। যারা ডিসেম্বরে এসএসসি পরীক্ষা দিবেন।

ওই  টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বেশ কয়েকজন শেয়ার করে ক্যাপশন  লিখেছেন টিকটক ভিডিও করায় ইবনে তাইমিয়ার পাঁচ শিক্ষার্থী বহিস্কার।

পরে এ বিষয়ে খোঁজ নিতে গেলে ইবনে তাইমিয়া স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাঃ শফিকুল আলম হেলাল বলেন, আমাদের স্কুলের পাঁচ শিক্ষার্থী ক্লাশে টিকটক ভিডিও তৈরী করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়েছে। এই বিষয়টি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি খুব বিবৃত।  তবে আমরা ওই শিক্ষার্থীদের বহিস্কার করি নি। সর্বোচ্চ সতর্ক করেছি। 

রবিবার ওই পাঁচ শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনেছি। আমরা অভিভাবকদের সতর্ক করেছি। শিক্ষার্থীদেরও সতর্ক করেছি।  অভিভাবকরাও  অঙ্গিকার করেছেন ভবিষ্যতে তাদের সন্তানরা এমন  কোন কাজ করলে যে কোন সিদ্ধান্ত মেনে নিবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS