ঢাকা | | বঙ্গাব্দ

‘কুমিল্লা সিটি’র জলাবদ্ধতা দূরীকরণ ও আবর্জনার বিকল্প ব্যবহারে সহায়তা করবে আমেরিকান সরকার’

author
Reporter

প্রকাশিত : Mar 18, 2026 ইং 171 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের ভাষণ আমাকে মুগ্ধ করেছে বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। 

শনিবার (২৫ সেক্টম্বর)সকালে ১০ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের  ডাক্তার ও নার্সদের টেনিং  কেন্দ্র ও টিবি রোগ নিরাময় কেন্দ্র উদ্ভোধন ও  পরিদর্শনকালে এসব কথা বলেন । এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.মহিউদ্দিনের  ,কুমিল্লা মেডিকেল কলেজ হসপাতালের উপ- পরিচালক সাজেদা খাতুন, আইডিসিআর কর্মকর্তা ও আমেরিকান এ্যাম্বেসী কর্মকর্তাবৃন্দ সহ প্রমুখ।

তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার, খাদ্য নিরাপত্তা, সমতা ও টেকসই উন্নয়ন মতো প্রধানমন্ত্রীর ভাষণে গুরুত্বপূর্ণ তথ্য তুলে জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এবং কোভিড-১৯ নিয়ন্ত্রনে বাংলাদেশ  সরকার দক্ষিন এশিয়া দেশগুলো মধে এগিয়ে আছে বলে মন্তব্য করেন।

এদিকে বেলা ১১ টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মনিরুল হক সাক্কুর সাথে ১ ঘন্টার বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

বৈঠক শেষে  মেয়র সাক্কু বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা দূরীকরণ ও কিভাবে সিটি কর্পোরেশনের  ময়লা আবর্জনার বিকল্প ব্যবহার করা যায় তা নিয়ে কথা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত গুরত্বসহকারে কথা শুনেন। পাশাপাশি কুমিল্লা সিটি কর্পোরেশনের সমস্যা সমাধানে আমেরিকার সরকার সহযোগীতা করতে প্রস্তুত।

এ সময় উপস্থিত ছিলেন মেরিকান চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক আফতাবুল ইসলাম মঞ্জু, অতিরিক্ত প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন জনাব মীর মোবারক হোসেন, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয় প্রমূখ।

এরপর মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার কুমিল্লা লাকসাম উপজেলার পশ্চিমগাঁও অবস্থিত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর বাড়ি পরিদর্শন করেন। তখন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিকেল ৫ টায় ব্রাকের একটি কর্মসূচিতে যোগদানের কথা রয়েছে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS