ঢাকা | | বঙ্গাব্দ

টানা তিন ঘণ্টা জীববিজ্ঞানের ক্লাস নিলেন কুমিল্লার জেলা প্রশাসক

author
Reporter

প্রকাশিত : Apr 24, 2026 ইং 116 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার একটি স্কুলে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জীববিজ্ঞান ক্লাস নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। শনিবার (২ অক্টোবর) কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে তিনি টানা তিন ঘণ্টা ক্লাস নেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার। তিনি জানান, টানা তিন ঘন্টার ক্লাসে জেলা প্রশাসক মহোদয় মানবদেহের বিভিন্ন অঙ্গ, রক্তকণিকা অধ্যায় শিক্ষার্থীদের পড়ান। বোর্ডে মার্কার দিয়ে তিনি চিত্র এঁকে শিক্ষার্থীদের পাঠদান করান। শিক্ষার্থীরা মুগ্ধ হয়ে তাঁর ক্লাস আয়ত্তে নেয়। পরে তিনি শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। তাঁরা একে অপরের সঙ্গে কথা বলেন।

ক্লাস চলাকালে জেলা প্রশাসক  শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মনযোগসহকালে লেখাপড়া করতে হবে। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। তোমরা চাইলেই দেশটা পরিবর্তন করে দিতে পারো। তাই পড়াশোনার কোনো বিকল্প নেই।’

এ সময় স্কুলটির প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ, ফেনী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম ও বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন ।

জানা গেছে, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে মৌলভীবাজার সরকারি কলেজে জীববিজ্ঞানের শিক্ষকতা শুরু করেন। সেখানে দুই বছর শিক্ষকতার পর ২০০৩ সালের ২১ মে পুনরায় বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন।।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘শিক্ষকতা আমার মগজে ঢুকে আছে। আমি ক্লাসকে বড় বেশি ভালোবাসি। তাই ক্লাস করতে চলে এলাম।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS