ঢাকা | | বঙ্গাব্দ

দাউদকান্দিতে গলায় তার পেঁচিয়ে হত‍্যা

author
Reporter

প্রকাশিত : Mar 9, 2026 ইং 108 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দাউদকান্দিতে গলায় তার পেঁচিয়ে একজনকে হত্যা করা হয়েছে। উপজেলার বলদাখাল-মতলব সড়কের গোয়ালমারীর লামচুরী মোড়ে কালভার্ট থেকে অজ্ঞাত ওই ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শনিবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা 

হয়েছে।

পুলিশ জানায়,উপজেলার গোয়ালমারী ইউনিয়নের লামচুরী গ্রামের খালের কালভার্টের 

উপর অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। দাউদকান্দি মডেল 

থানার এস আই জিয়াউর রহমান লাশ উদ্ধার করেন। 

এস আই জিয়াউর রহমান বলেন, ধারণা করা হচ্ছে গলায় তার পেঁচিয়ে তাকে হত‍্যা করা হয়েছে। এছাড়া দেহের বিভিন্ন অংশে ক্ষত চিহ্ন রয়েছে। দাউদকান্দি মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS